বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
খালেদা জিয়া মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ

খালেদা জিয়া মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ

Sharing is caring!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আদালতপাড়ার জেলা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট কাজী এনায়েত বাচ্চু, মোকলেছুর রহমান বাচ্চু ও সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট শহীদ হোসেন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

সমাবেশে বক্তারা আইনের শাসন কায়েম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশ শেষে আদালত চত্বর থেকে বিএনপিপন্থি আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে গিয়ে সম্পন্ন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD