বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বঙ্গবন্ধু বিপিএল এ বরিশাল দল না থাকার প্রতিবাদে মানববন্ধন: বর্জনের ঘোষনা

বঙ্গবন্ধু বিপিএল এ বরিশাল দল না থাকার প্রতিবাদে মানববন্ধন: বর্জনের ঘোষনা

Sharing is caring!

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগে বরিশাল দল না থাকার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিপিএল এ বরিশাল দল না থাকায় ক্ষোভ আর হতাশায় বিপিএল বয়কটের ঘোষনা দিয়েছেন মানববন্ধনকারীরা।

বুধবার (১১  ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে লাভ ফর ফ্রেন্ডস এবং রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন নামে দুটি সংগঠনের যৌথ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতিষ্ঠাতা আরেফিন পারভেজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শাওন অরন্য, তরুন সাংবাদিক মজিবুর রহমান নাহিদ এবং ক্রিকেট ভক্ত অপূর্ব বাড়ৈ সহ অন্যান্যরা।

বঙ্গবন্ধু বিপিএল’র এই আসরে বরিশাল দল না থাকায় বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করেন এবং বরিশালের ক্রীড়া সংগঠকদের এক হাত নেন। বরিশাল দল না থাকায় তারা এবারের বিপিএল বর্জনের ঘোষনা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD