শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দাবাং ৩: ১০০ গাড়ি শূন্যে উড়াবেন সালমান খান

দাবাং ৩: ১০০ গাড়ি শূন্যে উড়াবেন সালমান খান

Sharing is caring!

আর মাত্র দশদিন পর মুক্তি পেতে যাচ্ছে বছরের প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘দাবাং ৩’। আগের দুই পর্বের চেয়ে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় সিনেমায় সালমান খান আরও বেশি অ্যাকশন নিয়ে হাজির হতে যাচ্ছেন। শুধুমাত্র এর ক্লাইম্যাক্সেই নাকি ১০০ গাড়ি শূন্যে উড়াবেন তিনি। তাছাড়া একাই লড়বেন পাঁচশ’ মানুষের সঙ্গে!

‘দাবাং ৩’তে ভিলেন চরিত্র বাল্লি সিং রূপে দেখা যাবে ভারতের দক্ষিণের অভিনেতা সুদীপকে। পর্দায় চুলবুল পাণ্ডের (সালমান খানের চরিত্রের নাম) সঙ্গে তার দুর্দান্ত অ্যাকশন দেখা যাবে।

সিনেমাটি সংশ্লিষ্ট সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানায়, পর্দায় সুদীপ ও তার পাঁচশ’ সঙ্গীর সঙ্গে সরাসরি একাই লড়বেন সালমান খান। তাছাড়া ক্লাইম্যাক্সে ১০০ গাড়ি শূন্যে উড়িয়ে দেবেন ‘ভাইজান’। এর শুটিং হয়েছে টানা ২৩ দিন ধরে। সালমানের অন্য যে কোনো সিনেমার চেয়ে ‘দাবাং ৩’তে সবচেয়ে বেশি অ্যাকশন সিকোয়েন্স থাকছে বলেও জানানো হয়েছে।

পুলিশ অফিসার চুলবুল পাণ্ডে চরিত্রে সালমান খানকে আবারও বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছেন দর্শক। এতে যথারীতি সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। আরও আছেন আরবাজ খান ও সাঈ মঞ্জরেকরসহ অনেকে। এই সিনেমার মধ্য দিয়ে সাঈয়ের বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে।

২০ ডিসেম্বর ‘দাবাং ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD