বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিএনপি শুধু মুখেই বড় কথা বলে – আমু

বিএনপি শুধু মুখেই বড় কথা বলে – আমু

Sharing is caring!

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা আছে বলেই দেশের মানুষ দু মুঠো ভাত খেতে পারছে। এই দেশ সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠেছে। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ মাথা তুলে বিশ্বের বুকে দাড়াতে পেরেছে।

রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আজকে পায়রা পদ্মার কাজ শেষ হয়ে গেলে দক্ষিণাঞ্চল হবে শ্রেষ্ঠ বানিজ্য কেন্দ্র। এই জায়গাকে কেন্দ্র করেই সকল ব্যবসা পরিচালনা করা হবে।

তিনি বলেন, ১৯৭১ এ পরাজিত শক্তি যারা যারা শেখ হাসিনার প্রান নাশ করতে করতে চেয়েছিলো তারা চক্রান্ত করেই যাবে। এদের মুখপাত্র বিএনপি। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন, এরা মুখেই শুধু বড় কথা বলে। ৩৭টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়ে শেখ হাসিনা দেশের মুখ উজ্জল করেছে। এতে ঈর্ষা করে তারা না না কথা বলছে আমাদের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পার্বত্য শান্তি চুক্তি কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, গনপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী শ.ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD