বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চরফ্যাশন আ’লীগের সভাপতি জ্যাকব, সম্পাদক নুরুল ইসলাম

চরফ্যাশন আ’লীগের সভাপতি জ্যাকব, সম্পাদক নুরুল ইসলাম

Sharing is caring!

ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তৃতীয়বারের মতো আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সভাপতি ও ২য় বারের মতো নুরুল ইসলাম ভিপিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ মাঠে ভোলা-৪ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

এসময় এমপি জ্যাকব তার বক্তব্যে বলেন, সম্মেলনের মাধ্যমে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ আরও সমৃদ্ধশালী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। পাশাপাশি দলের সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৮০০ কাউন্সিলরের সমর্থনের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD