মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল জেলা লিগ্যাল এইডের ৯ শ ৫৫ মামলায় আইনি সহায়তা প্রদান

বরিশাল জেলা লিগ্যাল এইডের ৯ শ ৫৫ মামলায় আইনি সহায়তা প্রদান

Sharing is caring!

ক্রাইমসিন২৪: সরকারি সহায়তায় আইনগত সেবা প্রদানে বরিশাল জেলা লিগ্যাল এইড এ বছরে ৯শ ৫৫ টি মামলায় বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছে। এছাড়াও ২ শ ২৯ টি মামলা দায়ের করে ২ শ ৭ টি মামলা নিষ্পত্তি করে। আজ(২৯ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানায় লিগ্যাল এইড কর্মকর্তারা। জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইডের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে লিগ্যাল এইডের কার্যাদি বর্ননা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ নাজমুল হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, এবছর দায়েরকৃত ২ শ২৯ টি মামলার মধ্যে বাকি থাকা ২২ টি মামলাও নিষ্পত্তির পথে। চলমান মামলায় আইনি সহায়তা দেয়া ৯ শ ৫৫ টি মামলার মধ্যে ৬ শ ১৭ টি ফৌজদারি ও ৯৯ টি দেওয়ানী মামলা দায়ের করা হয়েছে এবং নারীদের আবেদনে ২ শ ৩৯ টি পারিবারিক মামলা দায়ের করা হয়। নারীদের দেনমোহর ও ভরনপোষণ বাবদ পাওনা ৬৯ লাখ ২ হাজার টাকা আদায় করে দেয়া হয়। ৩৮ টি মামলায় আপোষে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার করে দেয়া হয়। এছাড়াও ৩ শ ৫০ জন ব্যক্তিকে বিনামূল্যে আইনি পরামর্শ দেয়া হয়। এ বছর ৪শ ৫২ মামলায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে আইনি সেবা দেয়া হয়। বিভিন্ন আদালত হতে এডিআরের মাধ্যমে ৮২ টি মামলা পোষ্ট কেইস পাঠিয়ে ৭৭ টি নিষ্পত্তি করা হয়। আপোষ মিমাংসার মাধ্যমে ৪৫ টি মামলা প্রত্যাহার করা হয়। প্যানেল আইনজীবীদের মামলা পরিচালনার ফি বাবদ ৪ লাখ ৮৫ হাজার ৯ শ ১১ টাকা পরিশোধ করা হয়। জেলা লিগ্যাল এইড অফিস অসহায়, দরিদ্র, নানাবিধ আর্থিক ও সামাজিক কারণে অক্ষম বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনগত পরামর্শ, ডি এন এ টেষ্টের খরচ সহ মামলা পরিচালনা সেবা দেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আবু শামীম আজাদ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, আদালতের পিপি এডভোকেট গিয়াস উদ্দিন কাবুল, আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD