বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
যুবদলের বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধা

যুবদলের বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধা

Sharing is caring!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।

পরে সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় নগরের সদররোডের বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর যুবদল।

জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে কিছু দূর এগুলে পুলিশের বাধায় তা আটকে যায়।

মিছিল নিয়ে এগুতে না পেরে পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD