বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগের ত্রি- বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগের ত্রি- বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

ভোলা প্রতিনিধি:দীর্ঘ প্রায় ৫ বছর পর ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে দ্বিতীয়বারের মতো ফখরুল আলম জাহাঙ্গীরকে সভাপতি ও ফজলুল হক দেওয়ানকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ঠা ডিসেম্ববর)বেলা ১১টায় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মাঠে ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আব্দুল মমিন টুলু, লালমোহন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাঈনুল হোসেন বিপ্লব, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন আ’লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আ’লীগ সম্পাদক আবুল মমিন টুলু ৩ বছর মেয়াদী ৭১ সদস্য বিশিষ্ট তজুমদ্দিন উপজেলা কমিটি ঘোষনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD