সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঝালকাঠিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Sharing is caring!

ঝালকাঠিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহম্মেদ সালেকের বিরুদ্ধে একটি ব্যবসায়িক দোকান ও ঠিকাদারি অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদরের কাপুড়িয়াপট্টির বাসিন্দা, ব্যবসায়ী মো. জালাল খান রাজু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল খান জানান, পৈত্রিকসূত্রে শহরের কাপুড়িয়াপট্টি সড়কে ৫৭৬ খতিয়ানের ৫৪৪ দাগের কিছু সম্পত্তির মালিক তিনি। ওই জমিতে একটি কাপড়ের দোকান ও ঠিকাদারি অফিস রয়েছে তার। কাপড়েও দোকানটি ভাড়া দেয়া হলেও, ঠিকাদারী অফিসটি মেসার্স লাকি এন্টারপ্রাইজের কাজে ব্যবহার করতেন জালাল।

গত ২ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. সালাহউদ্দিন আহম্মেদ সালেকসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকান ও অফিস দখল করে নেন। তাদের সঙ্গে বিএনপি নেতা জয়ন্ত কুমার সাহাও রয়েছেন বলে জানান এ ব্যবসায়ী। সন্ত্রাসীরা তার দোকান এবং অফিসের সাটার ও দরজা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। নিরাপত্তার অভাবে সে সময় কোনো প্রতিরোধ করতে পারেননি বলে জানান জালাল।

জালাল আরও জানান, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র করা হচ্ছে। দোকান ও অফিস উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে দোকান ও অফিস দখলের অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহম্মেদ বলেন, ক্রয়সূত্রে এ জমির মালিক আমি। জমির খাজনা ও পানির বিল দিয়ে আসছি। বৈধ মালিকানা না থাকায় জালাল নিজেই জমি ছেড়ে চলে গেছেন। আমরা অন্য কারো জমি দখল করিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD