সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
ঝিনাইদহে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ঝিনাইদহে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ শাকির নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার মধ্য রাতে কালীগঞ্জের মিঠাপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকির যশোর সদর উপজেলার বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জোয়েব হোসেন শাকির নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ব্যবসা করে আসছে বলে দাবি র‌্যাবের। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD