শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ফেনীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

ফেনীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফেনীর ফতেহপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বেলাল হোসেন (২৬) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিকেলে ফতেহপুরে দাঁড়ানো অবস্থায় একটি ট্রাকের পেছনে একটি পিকআপ ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক বেলাল, হেলপার আবুল কালাম (২০) ও চালকের ভাই মো. আবুল কালাম (৩০) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চালক বেলালের মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শহিদুল্লাহ জানান, নিহত বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, হেলপার কালামের দুই হাত ও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপে থাকা চালকের ভাই কালাম ফেনী জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD