শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ভোলায় সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Sharing is caring!

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে টেলিকনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপত্বিতে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চলনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।

আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা পৌর মেয়র ও যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

সম্মেলনে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নেন। ডেলিগেটদের সমর্থনে সাবেক কমিটি বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা নেওয়া হয়।

ভোলা সদর উপজেলার চেয়ারম্যান ও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেনকে সভাপতি ও নজরুল ইসলাম গোলদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবে।

এর আগে, সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD