সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
সাতক্ষীরায় ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

সাতক্ষীরায় ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: সাতক্ষীরায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে আটক করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার বিকাল ৩ টায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেঃ বিএন এম. মাহমুদুর রহমান এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

আটক ধর্ষকরা হলো, তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে আকবর আলী গাজী (৩৮) ও একই উপজেলার জালালপুর গ্রামের হাফিজুল মোড়লের ছেলে হোসাইন মোড়ল (১৮)।

প্রেস ব্রিফিং-এ তিনি জানান, প্রেমিক হোসাইন মোড়ল ও তার সহযোগী আকবর গাজী সকালে ফুসলিয়ে ওই স্কুল ছাত্রীকে শহরের অদূরে মন্টু সাহেবের বাগান বাড়িতে বেড়াতে নিয়ে যায়। সেখান থেকে তারা শহরের বাস-টার্মিনাল সংলগ্ন হাসান আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে আসে ওই স্কুল ছাত্রীকে। এরপর ওই কক্ষে হোসাইন মোড়ল তাকে ধর্ষণ করে। এ সময় আকবর গাজী তার ট্যাবে উক্ত ধর্ষণ চিত্র ধারণ করে। পরবর্তীতে আকবর গাজী তার ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সেও তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

পরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পলাশপোল এলাকা থেকে কিশোরী ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেন এবং ধর্ষক হোসাইন মোড়ল ও আকবর গাজীকে ভিডিও চিত্র ধারণকৃত ট্যাবসহ আটক করেন।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD