শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
পাংশায় অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেফতার

পাংশায় অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দুলিয়াট গ্রাম থেকে ২টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ অনু খা (৩৩) নামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ । গ্রেফতারকৃত অনু বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে দীর্ঘদিন ধরে পলাতক।

গ্রেফতারকৃত অনু খা জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দুলিয়াট গ্রামের মৃত বক্কার খায়ের ছেলে।

রবিবার (২৪ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুলিয়াট গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আহসান উল্লাহ জানান, জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী অনু খা নিজ জেলার বাইরে অবস্থান করতো। রবিবার রাতে অনু খা বাড়িতে আসবে এমন সংবাদ আসে পুলিশের কাছে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ অনু খার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD