মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
না’গঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

না’গঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:নারায়ণগঞ্জে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে তিন লাখ ৮০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণের গহনা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম।

তিনি জানান, মনোয়ারা বেগম নামে এক নারীর কাছ থেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে ধর্মীয় উপদেশমূলক কথাবার্তা বলে এবং প্রতারণার মাধ্যমে চলতি বছরের ১৯ থেকে ২৮ জুন পর্যন্ত বিকাশে তিন লাখ ৮০ হাজার টাকা আদায় করে তিন ব্যক্তি। এছাড়া তার কাছ থেকে ২০ ভরি স্বর্ণও নিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের গাইবান্ধা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজন হলেন- গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকার হজরত আলীর ছেলে মুন্নাফ (৩৬), রামনাথপুরের জহিরুল ইসলামের ছেলে তৌহিদ (২৩) ও বোয়ালিয়া প্রধানপাড় এলাকার ধীরেন্দ্র নাথ মহত্তের ছেলে শিবু চন্দ্র মহত্ত (৩৫)। এদের মধ্যে শিবু চন্দ্রের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD