রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
৪দিন পর বালুর নীচ থেকে উদ্ধার হলো শিশুর মরদেহ

৪দিন পর বালুর নীচ থেকে উদ্ধার হলো শিশুর মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার চারদিন পর বালু চাপা দেওয়া অবস্থায় মো. মাহিন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ বালুর মাঠ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।

শিশুটির বাবা মো. ইসমাইল বলেন, আমার ছেলে মিরেরবাগ মডেল স্কুলের প্রথম শ্রেণিতে পড়ালেখা করতো। বৃহস্পতিবার বিকেলে খেলতে বের হয়ে সে আর বাসায় ফিরে আসেনি। পরে আমরা অনেক খোঁজাখুজি করে কোথায় না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ লোকমুখে শুনতে পাই মিরেরবাগ বালুর মাঠে বালু চাপা দেওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি শিশুটি আমার ছেলে মাহিন। আমার ছেলেকে কারা মরলো? কেনো মারলো কিছুই বুঝতে পারছি না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, লোকমুখে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।পরে তার বাবা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD