রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঢামেক থেকে মোবাইল চুরির অপরাধে ৪ শিশু আটক

ঢামেক থেকে মোবাইল চুরির অপরাধে ৪ শিশু আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগীর মোবাইল চুরি করার সময় ৪ শিশুকে আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ওই শিশুদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।

শনিবার (২৩ নভেম্বর) তাদের আটক করা হয়।

৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রোগী মো. ইস্রাফিল জানান, বেডের পাশে মোবাইল চার্জে রেখে তিনি বাইরে বের হন। এই সুযোগে ওই ৪ শিশু মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি তা দেখতে পেয়ে তাদের ধরে ফেলেন এবং দায়িত্বরত আনসার সদস্যদের হাতে তুলে দেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে রোগীদের বেডের পাশ থেকে মোবাইল চুরি করছিল ওই ৪ শিশু। তখন ওয়ার্ডের রোগীর স্বজনরা ও আনসার সদস্যরা তাদেরকে হাতেনাতে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তাদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD