বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় উপজেলা আ.লীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

কলাপাড়ায় উপজেলা আ.লীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি।

আগামী (২৭ নভেম্বর) বুধবার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আ.লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। প্রধান অতিথি থাকবেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী জেলা আ.লীগের সাধারন সম্পাদক কাজী আলমীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান।

উপজেলা আ.লীগ কার্যালয়ের দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ মার্চ কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলন সফল করতে আলাদা মঞ্চ কমিটি, আপ্যায়ন কমিটি, প্রচার কমিটি, অভ্যর্থনা কমিটি ও অর্থ কমিটি গঠন করা হয়েছে।

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ালীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। শান্তিপূর্ণভাবে সম্মেলন সমাপ্ত করতে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উজেলাব্যাপী চলছে ব্যাপক প্রচার-প্রচারনা।

ইতিমধ্যে সম্মেলনে আগত অতিথি ও প্রার্থীদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ভরে গেছে শহীদ মিনার প্রাঙ্গন। সম্মেলনকে ঘিরে এখন সরব প্রত্যন্ত গ্রামাঞ্চলের নেতাকর্মীরাও।

সম্মেলনে কে হচ্ছেন সভাপতি এনিয়ে পুরো উপজেলা জুড়ে চলছে চুল ছেড়া বিশ্লেষন। তবে সভাপতি পদে পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আ.লীগ সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়াম্যান মোতালেব তালুকদার, প্রবীন আ.লীগ নেতা শহীদ বিশ্বাসের নাম শোনা যাচ্ছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক রাকিবুল আহসান, সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, সৈয়দ নাসিরসহ তাদের পক্ষের সমর্থকরা ব্যাপক প্রচারনা চালাচ্ছেন।

কলাপাড়া উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রাকিবুল আহসান জানান, সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। কাউন্সিলে অনুপ্রবেশকারীদের কোন যায়গা হবেনা।
কলাপাড়া উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুলতান মামুদ জানান, সম্মেলন সফল করার লক্ষে আলাদা আলাদা পাচটি কমিটি গঠন করা হয়েছে। আশা করি সুন্দর ও শান্তিপূর্ন ভাবে সম্মেলন সম্পন্ন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD