মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মেহেন্দেগিঞ্জে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

মেহেন্দেগিঞ্জে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪:বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। বুধবার (২৮ নভেম্বর) উপজেলার দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। হামলায় মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মনির হাওলাদার, সদস্য হাশেম রাঢ়ী, বিএনপি নেতা আলামিন, ছাত্রদল নেতা নিপু, মুরাদ ও যুবায়েরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম লাবু অভিযোগ করে বলেন, বরিশাল ৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদের বাসায় দোয়া ও মিলাদ শেষে তিনি কয়েকজন নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। অন্যদিকে বাকি নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার সময় দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় হামলা চালায় স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরেই বরিশালে যাওয়ার পথে মেহেন্দিগঞ্জ লঞ্চ ঘাটে বসে মেজবাহ উদ্দিন ফরহাদের ভাই জহিরুদ্দিন নিশাদ ও মাকসুদুর রহমানের ওপরও হামলা চালানো হয়। হামলার এ ঘটনায় আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বিএনপি নেতারা। এই বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এসআই মাহাবুব জানান, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে কেউ এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD