রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দিনাজপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

দিনাজপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: দিনাজপুর সদরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনার শিকার শিশুকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে গণপিটুনির শিকার ওই যুবককে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আটক হওয়া অভিযুক্তের নাম সোনা মিয়া। তিনি সদর উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার নূর ইসলামের ছেলে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশুকন্যাকে ফুসলিয়ে একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোনা মিয়া। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনা বললে দ্রুত ওই শিশুকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে ধর্ষণের পর পালিয়ে যাওয়া অভিযুক্ত সোনা মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে নিয়ে আসে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বজলুর রশিদ বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর বাবা-মা থানায় এসেছেন অভিযোগ দায়ের করার জন্য। এলাকাবাসীর গণপিটুনিতে ধর্ষকও আহত হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD