বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পাকুন্দিয়ায় প্রিমিয়ার ক্লাব ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় প্রিমিয়ার ক্লাব ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রিমিয়ার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে পোল্ট্রি শিল্প ফুটবল একাদশ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসানের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহব্বায়ক হেলাল উদ্দিন (ভিপি) হেলাল, পাকুন্দিয়া পৌরসভার সাবেক
কমিশনার তরিকুল ইসলাম আসাদ, উপজেলা যুবলীগ নেতা সমাজ সেবক বিল্লাল হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় একতা স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে পোল্ট্রি শিল্প ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

এ ফুটবল টুর্নামেন্টে নাইজেরিয়া, ঘানাসহ জাতীয় দলের খেলোয়াড়রা দুটি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। খেলায় ধারাভাষ্য পরিচালনা করেন হাবিবুল্লাহ তমিজ।

কিশোরগঞ্জ সদর উপজেলাসহ পাকুন্দিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে মাঠে উপস্থিত হয়ে কয়েক হাজার ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD