রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কেরানীগঞ্জে উদ্ধার কদমতলীর অপহৃত নারী, আটক ১

কেরানীগঞ্জে উদ্ধার কদমতলীর অপহৃত নারী, আটক ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর কদমতলী থেকে অপহৃত এক নারীকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকেও আটক করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক যুবকের নাম নাদিম (২১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) অপহৃত ওই নারীর স্বামী বেল্লাল হোসেন র‍্যাব-১০-এর কাছে স্ত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ করেন। অভিযোগের পরইপ্রেক্ষিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমিন পাড়া মুহুরীপট্টি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত নারীকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করে।

র‍্যাব জানায়, অপহরণকারীরা জোর করে রাজধানীর কদমতলী থেকে ভিকটিমকে অপহরণ করে। এবং তাকে নিয়ে মুহুরীপট্টি এলাকার একটি বাড়িতে আটকে রাখে।

আটক নাদিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD