মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
এমপির আত্মীয় পরিচয়ে সরকারি গাছ কাটার ঘটনায় গ্রেফতার ১

এমপির আত্মীয় পরিচয়ে সরকারি গাছ কাটার ঘটনায় গ্রেফতার ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:এমপির আত্মীয় পরিচয় দিয়ে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া মধ্যপাড়া গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় জানান, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের আত্মীয় পরিচয় দিয়ে মনিরুল ও তার ভাই আরিফুল সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করেছে। এমন অভিযোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ধুবিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেহাদুল ইসলাম বাদী হয়ে মনিরুলসহ দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। গাছগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ধুবিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেহাদুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে জানতে পেরে সরেজমিনে গিয়ে নাম ঠিকানা সংগ্রহ করে সরকারি সম্পদ রক্ষা করতে থানায় মামলা দায়ের করেছি।

জানা যায়, আরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম আমশড়া এলাকায় জোড়দিঘি-মালতিনগর আঞ্চলিক সড়কের ৩৫টি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় তারা নিজেদের এমপি ডা. আব্দুল আজিজের আত্মীয় বলে পরিচয় দেয়।

এ ব্যাপারে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ জানান, ওই এলাকায় তার কোনো আত্মীয় নেই। তার নাম ভাঙিয়ে যারাই সরকারি গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD