বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সীতাকুণ্ড ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ড ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Sharing is caring!

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও লোহাগাড়ার চুনতিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ভ্যানগাড়িকে দ্রুতগতির বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক মো. কালাম (৩৫) এর মৃত্যু হয়। তিনি বাড়বকুণ্ড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তবে বাস নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর জানান, চুনতি মিডওয়ে হোটেলের অদূরে দুপুর পৌনে ২টার দিকে সীরতুন্নবী মাহফিলে যাওয়ার পথে মোটর সাইকেলকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মো. ইসমাইল (২১) নিহত হন।

ইসমাইল বান্দরবানের লামা উপজেলার আজিজনগর মিশন পাড়ার মো. ইব্রাহিমের পুত্র। গুরুতর আহত অবস্থায় চালক মো. হোসাইনকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই জাহাঙ্গীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD