বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন আটক

ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন আটক

Sharing is caring!

নগরের হালিশহরে ছুরিকাঘাতে ইরফান আহমেদ (২০) নামে এক কলেজছাত্র খুন হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে হালিশহর থানার বড়পুল এলাকায় আড়ং ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইরফান আহমদ হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে। তিনি উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, ছুরিকাঘাতে আহত অবস্থায় ইরফান আহমেদকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) এস এম বদরুল কবির বলেন, চার দিন আগে ইরফান এবং সাদ্দামের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সাদ্দাম বৃহস্পতিবার বিকেলে ইরফানকে ছুরিকাঘাত করে। আহত ইরফান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

তিনি বলেন, অভিযুক্ত সাদ্দাম একজন মাদকসেবী। খুনের ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD