শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবে মানুষ- সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবে মানুষ- সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশাল সিটি করপোরশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আওয়ামীলীগ সরকারের আমলে গোটা দেশ বিশেষ করে অবহেলিত দক্ষিনাঞ্চলে যে উন্নয়ন হয়েছে তার প্রতিফলন এখানকার মানুষ দিবে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার যেমন বিজয় হয়েছে তেমনি, জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম অজিয়র রহমানের নিকট বরিশাল-১ ও বরিশাল -৫ (সদর)
আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র আরো বলেন, নির্বাচনে আওয়ামীলীগের সকল নেতা-কর্মী দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এদিকে মনোনয়ন দাখিল শেষে বরিশাল সদর আসনের আওয়ামীলীগের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, আমি হাইব্রিড না, অন্যদল থেকেও আসিনি। ৬ দফা আন্দোলন করেছি। বঙ্গবন্ধুর ডাকে সেনাবাহিনীতে গিয়েছি। বড় গলায় বলতে পারি, আমি অসৎ নই, দুর্নিতীবাজ নই, মাদক-সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি। আমাকে এখানকার মানুষ চেনে, তাদের আমার প্রতি আস্থা রয়েছে।

তিনি বলেন, বরিশালে ২০০৮ সালের নির্বাচনে মাত্র ৫ হাজার ভোটের ব্যবধানে এই আসনে বিএনপির প্রার্থীর কাছে হেরেছি। এরপর গত ১০ বছরের গোটা দেশের আওয়ামীলীগের উন্নয়ন দেখেছে মানুষ। একই সাথে ১০ বছর ধরে আমাকেও তারাদেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আর জননেত্রী আমাকে এখানে তার প্রতিনিধি হিসেবে নির্বাচনে নৌকার প্রতীক দিয়েছেন। তাই নৌকার বিজয়ে নৌকা প্রতীকে ভোট দিবে জনগন।

তিনি বলেন, গেল সিটি নির্বাচনে আমার নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে যেভাবে নৌকার বিজয় ছিনিয়ে এনেছে। জাতীয় নির্বাচনেও এখানকার মানুষ নৌকার বিজয় ভোটদিয়ে নিশ্চিত করবে। কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের মনোনয়ন প্রদানকালে বরিশাল সিটি করপোরশেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছাড়াও ‍উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD