শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ত্রিপুরায় গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা আটক

ত্রিপুরায় গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা আটক

Sharing is caring!

ত্রিপুরার পশ্চিম জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নতুন নগর থেকে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- পশ্চিম জেলার সিধাই মোহনপুর এলাকার অপু দেব, ঝাড়খন্ড রাজ্যের অমরজিৎ কুমার সাহু ও বিহার রাজ্যের রামদয়াল রায়।

সদর মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ধ্রুব নাথ বলেন, বিশেষ সূত্রের ভিত্তিতে খবর আসে, নতুন নগর এলাকার ব্যাংকের পাশে একটি ঘরে কয়েকজন মাদকবিক্রেতা গাঁজা মজুদ করেছে। এই খবরের ভিত্তিতে রামনগর থানার পুলিশ সেখানে অভিযান চালায় এবং তিনজন মাদকবিক্রেতাকে গাঁজাসহ আটক করে।

‘এসময় তাদের কাছ থেকে চার প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। এই প্যাকেটগুলোতে মোট ১৮ কেজি গাঁজা ছিল। গাঁজাগুলো কোথায় নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হয়েছিল, এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আটক তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD