বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মহিপুরে বিএনপি’র নেতাকর্মীদের পুলিশের বাধাঁ প্রদানের অভিযোগ

মহিপুরে বিএনপি’র নেতাকর্মীদের পুলিশের বাধাঁ প্রদানের অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : মহিপুরে (পটুয়াখালী-০৪) আসনে বিএনপির দলীয় প্রার্থী এবিএম মোশারফ হোসেনকে সম্বর্ধনা দিতে আসা দলীয় নেতা-কর্মীদের পথে পথে পুলিশি বাধা প্রদানের অভিযোগ পাওয়া গিয়েছে। গাড়ী রুটিন চেক আপের নামে যানবাহন আটকে দিয়ে বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা। অপরদিকে নির্বাচনী আচরন বিধি লংঘনসহ যানবাহনের কাগজপত্র না থাকায় তারা আইনের প্রয়োগ করছেন মাত্র বলে জানিয়েছেন মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানা ও কুয়াকাটা বিএনপি’র নেতা-কর্মীরা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে নির্বাচনী এলাকায় কলাপাড়ায় আসছেন এবিএম মোশারফ হোসেন। এদিনই তার মনোনায়নপত্র দাখিল করার কথা। এবিএম মোশারফ হোসেনকে সম্বর্ধনাসহ মনোনায়নপত্র দাখিলের জন্য মহিপুর থানা, কুয়াকাটা পৌর বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় নেতা-কর্মীরা যাত্রীবাহী বাস, মাহেন্দ্র এবং রেন্ট মোটরসাইকেল করে কলাপাড়া আসতে থাকেন। কিন্তু মহিপুর থানা পুলিশ এসব পরিবহন গাড়ী রুটিন চেক আপের নামে পথে পথে আটকে দেয়। যাত্রীবাহী এসব পরিবহন থেকে বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষকে নামিয়ে দিয়ে অনেক সময় গাড়ী আটকে রাখে। এতে ভোগান্তিতে পরে নিত্য দিনের চলাচলকারী সাধারন মানুষ। অনেক দলীয় নেতাকর্মী পায়ে হেটেই কলাপাড়া চলে আসেন।
এবিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনায়ন প্রাপ্ত এবিএম মোশারফ হোসেন বলেন, দলীয় নেতা-কর্মীদের পথে পথে বাধাদানের মাধ্যমে পুলিশ দলীয় নেতাকর্মীর ভূমিকায় অবতীর্ন হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, নির্বাচনী কমিশন থেকে নির্বচনী আচরন বিধির যে নির্দেশনা দেয়া হয়েছে তা পালন করা হচ্ছে। কোন দলকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়।
##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD