শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ৪ মুদি দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলাপাড়ায় ৪ মুদি দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে চার মুদি-মনোহরী ব্যবসায়ীকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মদমোহন আখড়া বাড়ি সংলগ্ন মুদি বাজারে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে এসব দোকানীকে জরিমানা করেন।

সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস জানান, বেশি দামে পেয়াজ বিক্রি ও মেয়াদ উত্তীর্ন মালামাল রাখায় তামিম স্টোরকে এক লক্ষ টাকা, ভেজাল কসমেটিক্স বিক্রির দায়ে মস্তফা স্টোরকে পঞ্চাশ হাজার টাকা, নকল মাল রাখার দায়ে রাধা স্টোরকে বিশ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স পন্য রাখার দায়ে সেবক স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয় ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, ভেজাল মাল বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD