রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দশমিনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দশমিনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে সামিয়া (৩) ও হাসান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে ও সকাল সাড়ে ৯টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে সামিয়া বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়।

পরে স্বজনরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় সামিয়াকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ঢাকার কেরানীগঞ্জের রিষিপাড়ার মৃত নাসির মৃধার ছেলে মো. হাসান ১৮ দিন আগে মায়ের সঙ্গে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে।

সকালে খেলতে খেলতে হাসান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। সে কেরানীগঞ্জের একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়তো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD