বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালী বাউফলে এক গৃহবধুর আত্নহত্যার ঘটনাকে ৫ লক্ষ টাকায় রফাদফা!

পটুয়াখালী বাউফলে এক গৃহবধুর আত্নহত্যার ঘটনাকে ৫ লক্ষ টাকায় রফাদফা!

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর জেলার বাউফলে ৫ লাখ টাকায় রফাদফা করা হয়েছে গৃহবধূ টুম্পা হত্যার ঘটনা। রবিবার সকালে পৌর শহরের সাহাপাড়া এলাকায় টুম্পা (২৩) নামের এক গৃহবধূকে শ্বাশুরী ও ননদ মিলে হত্যা করে।

নিহত টুম্পার বাবার বাড়ি গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামে। বাবার নাম সন্তোষ সাহা। ২০১২ সালে বাউফল পৌর শহরের সাহাপাড়া এলাকার শক্তি সাহার ছেলের নিতাই সাহার সাথে টুম্পার বিয়ে হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক প্রতিবেশী জানান, টুম্পার সাথে তার শ্বাশুরী পুষ্প রানীর বনিবনা ছিলনা। ঘটনার দিন সকাল ৮টার সময় টুম্পার তার ছেলে গৌর হরিকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ঢুকতে গেলে শ্বাশুরী পুষ্প রানী বাধা দেয়। এ নিয়ে বউ শ্বাশুরীর মধ্যে বাকবিতান্ডা হয়। একপর্যায়ে পুষ্প রানী কাঠের চলা দিয়ে টুম্পাকে মারতে থাকেন। এসময় শ্বাশুরীর সাথে যোগ দেন বড় ছেলে সঞ্জয়ের স্ত্রী পিংকি রানী। এরপর গলায় ফাঁস লাগিয়ে টুম্পাকে হত্যা করা হয়।

পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করেন। খবর পেয়ে টুম্পার বাবা সন্তোষ সাহা, ভাই মনোস সাহা ও ইউপি সদস্য বশিরসহ কয়েক স্বজন গলাচিপার ডাকুয়া থেকে বাউফলে আসেন। ওই সময় তারা সাংবাদিকদের জানান, টুম্পাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এরপর গভীর রাতে শুরু হয় রফাদফা। অভিযোগ রয়েছে, স্থানীয় এক শ্রমীক লীগ নেতা, প্রধানমন্ত্রীর কথিত এক পুত্র, নিহত টুম্পার দেবরের এক বন্ধু ও ফুফা মিলে টুম্পার বাবা ও স্বজনদের রফাদফা করতে বাধ্য করেন এবং তাদেরকে ৫ লাখ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয় ।
এ ব্যাপারে নিহত টুম্পার ভাই শুভ সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি ৫ লাখ টাকায় রফাদফার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘ রফাদফার ব্যাপারে আমি কিছুই জানিনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD