মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভেসে গেছে ২৫ কোটি টাকার মাছ

ভেসে গেছে ২৫ কোটি টাকার মাছ

Sharing is caring!

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দক্ষিণাঞ্চল তথা বরিশালের বিভিন্ন ঘের, পুকুর-দিঘি থেকে বন্যার পানি এবং জোয়ারের প্লাবনের সঙ্গে ভেসে গেছে মাছ ও মাছের পোনা। যার হিসেব অনুযায়ী এখাতে মৎস্য চাষিদের ২৫ কোটি ৭৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী বরিশাল বিভাগীয় মৎস্য কার্যালয়ের প্রাথমিক জরিপে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল বিভাগে মোট ২৫ কোটি ৭৯ দশমিক ১৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। যার মধ্যে রয়েছে বড় মাছ, চিংড়ি ও বিভিন্ন পোনা মাছ।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী বরিশাল জেলার ৫৭টি ইউনিয়নের দুই হাজার ২২০টি পুকুর ও দিঘির ৩৫৯.১২ মেট্রিক টন বড় মাছ ও ১২৩.৫৭ লাখ পোনা ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ১১ কোটি ৮৫ দশমিক ৮৫ লাখ টাকা।

ঝালকাঠি জেলার ৩৪টি ইউনিয়নের ৯৪২টি পুকুর ও দিঘির ১৩৩ দশমিক ৯৮ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৬ দশমিক ৮০ লাখ টাকা।

পটুয়াখালীর ১৯টি ইউনিয়নের ২৮০টি পুকুর ও দিঘি এবং ১৫০টি মাছের ঘের থেকে ৩০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ও ১৫ মেট্রিক টন চিংড়ি বেরিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬২ লাখ টাকা।

ভোলা জেলার ৪৮টি ইউনিয়নের এক হাজার ১৪৯টি পুকুর ও দিঘি এবং ১২টি ঘের থেকে ৭৬৪ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ, চার মেট্রিকটন চিংড়ি ও ৭৪ লাখ পোনা ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৬৩ লাখ টাকা।

পিরোজপুর জেলার ৪৭টি ইউনিয়নের এক হাজার ৪৬৫টি পুকুর ও দিঘি এবং ৪৪৬টি মাছের ঘের থেকে ৪১৭ দশমিক ০৮ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ, ১২৫ মেট্রিকটন চিংড়ি ও ৪ দশমিক ২০ লাখ পোনা ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৬২ দশমিক ৫৫ লাখ টাকা।

বরগুনা জেলার ২০টি ইউনিয়নের ৬০টি পুকুর ও দিঘি এবং ৩৪টি মাছের ঘের থেকে ৩২ দশমিক ২২ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ, শূন্য দশমিক ২৫ মেট্রিকটন চিংড়ি ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬৪ দশমিক ৯৪ লাখ টাকা।

মৎস্য বিভাগ থেকে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বরিশাল বিভাগে মোট ১০ জেলের মৃত্যু ও ১৮ জন আহত হন। ক্ষতিগ্রস্ত হন ১২০টি মাছ ধরা নৌকা ও ট্রলার। যার আনুমানিক মূল্য ২ কোটি ১৫ দশমিক ৬০ লাখ টাকা। এছাড়া ৮৮ লাখ টাকার মাছ ধরা জাল এবং এক কোটি ৪২ দশমিক ২০ লাখ টাকার পুকুর, ঘের ও স্লুইচ গেইট ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগের হিসেব অনুযায়ী মৎস্যসহ অন্যান্য সকল বিষয়ে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৩০ কোটি ২৫ দশমিক ১৪ লাখ টাকা।

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে তা মৎস্য অধিদপ্তরে প্রেরণ করেছি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD