বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিজারের পর প্রসূতির মৃত্যু, ডাক্তারসহ আটক ২

সিজারের পর প্রসূতির মৃত্যু, ডাক্তারসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেস্ক :: যশোরে চিকিৎসকের অবহেলায় অপারেশনের টেবিলে ময়না বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে শহরের বন্ধন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মামলা করা হয়েছে।

ময়না বেগম যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ এক ডাক্তারসহ দুইজনকে আটক করেছে।

ময়না বেগমের স্বজন হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে ময়না বেগমের প্রসব বেদনা উঠলে তাকে প্রথমে কুইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক সেবিকা তাদের ভুল বুঝিয়ে সামনের বন্ধন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। মধ্যরাতে তড়িঘড়ি করে সেখানে ডা. পরিতোষ কুমার কুন্ডু ময়নার সিজার করেন।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় অপারেশনের টেবিলেই ময়নার মৃত্যু হয়। এরপর ডাক্তার ও ক্লিনিকের ম্যানেজার বিষয়টি ধামাচাপা দিতে ‘রোগীর অবস্থা ক্রিটিক্যাল’ বলে অ্যাম্বুলেন্স ডেকে খুলনায় পাঠানোর চেষ্টা করে। স্বজনরা বুঝতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডা. পরিতোষ কুমার কুন্ডু ও ক্লিনিকের ম্যানেজার আকরাম হোসেনকে আটক করে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ময়না বেগমের স্বামী ইসমাইল হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

রোগীর স্বজনদের অভিযোগ, ডা. পরিতোষ কুমার কুন্ডু গাইনি বিশেষজ্ঞ না হয়েও সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ময়নাকে মেরে ফেলেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ক্লিনিক ম্যানেজার ও ডাক্তারকে আটক করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD