মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতি

ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতি

Sharing is caring!

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর জৈনাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে ‘নিউ দিপা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ দোকান মালিক কে শ্রীপুরে একটি স্থানীয় আল হেরা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার শৈলাট সড়কে জাকির হোসেনের মার্কেটে অবস্থিত নিউ দিপা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ৮ থেকে ১০ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতি করে চলে যাওয়ার সময় ডাকাতদল এলোপাথাড়ি ভাবে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়ে এবং ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এ ঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়েছে। ডাকাতির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD