শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেন তোফায়েল আহমেদ

ভোলায় ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেন তোফায়েল আহমেদ

Sharing is caring!

বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগ্রই পেয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। দেশে আরো ৫০ হাজার মেট্রিক টন পেয়াজ আসছে সেটা এলেই পেয়াজের চাহিদা পুরন হয়ে যাবে। তিনি বলেণ, ভারত পেয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে এছাড়াও পৃথিবীর বহু দেশে এবার পেয়াজের উৎপাদন কম হয়েছে। আমদানীর নির্ভরশীল দেশে যদি আমদানী বন্ধ হয়ে যায় তাহলে তো প্রভাব কিছুটা পড়বেই।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘুর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন বাৎসরিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি নিরুপন করেই ৪/৫ মাস পূর্বে পদক্ষেপ নেয়া হতো কিন্তু এখন হয়ত সেটি আমরা ঠিকভাবে অনুমান করতে পারিনি। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। কারন আমাদের প্রতিটি পণ্য যেমন ভোজ্যতেল ও চিনি আমদানী করতে হয়।

এসময় তোফায়েল আহমেদ ভোলার ইলিশা ইউনিয়নে ঘূর্নিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগত ৬ হাজার টাকা, ২ বান করে টিন ও ৩০ কেজি করে চাল প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক,জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,ও ভোলা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ ভোলা জেলা আ.লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD