শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
৭ মেট্রিক টন পেঁয়াজ জব্দ, আটক ২

৭ মেট্রিক টন পেঁয়াজ জব্দ, আটক ২

Sharing is caring!

সিলেট: সিলেটে অবৈধ পথে আসা ৭ মেট্রিক টন পেঁয়াজ জব্দ করেছে র‌্যাব-৯। এসময় ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেট-তামাবিল সড়কে বটেশ্বর বাজার এলাকা থেকে একটি ট্রাকে থাকা পেঁয়াজের চালানটি জব্দ করা হয়।

আটক দুইজন হলেন- সিলেট গোয়াইনঘাট উপজেলার লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া উপভাদ্রা এলাকার মীরাজ আলী।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে পেঁয়াজের চালান জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, একটি ট্রাকে অবৈধ পথে আনা প্রায় ৭ মেট্রিক টন (৭ হাজার ২ কেজি) পেঁয়াজ জব্দ করা হয়েছে। পেঁয়াজের চালানটি তারা মজুদ করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। পেঁয়াজের চালানসহ আটক দুইজনকে শাহপরান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD