শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় ৪০ মণ ঝাটকা জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

গলাচিপায় ৪০ মণ ঝাটকা জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

Sharing is caring!

পটুয়াখালীর গলাচিপায় ৪০ মণ ঝাটকা ইলিশসহ মাছ ব্যবসায়ী সায়েম হাওলাদারকে (৩৮) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে অভিযান চালিয়ে ঝাটকা জব্দ ও একজনকে আটক করা হয়।

র‌্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ মণ ঝাটকা ইলিশসহ মাছ ব্যবসায়ী সায়েম হাওলাদারকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন মাছ ব্যবসায়ীকে বাংলাদেশের দণ্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দকরা ঝাটকাগুলো স্থানীয় এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD