শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে চোরাই মোটরসাইকেলসহ আটক -২

বরিশালে চোরাই মোটরসাইকেলসহ আটক -২

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশাল থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার রাতভর অভিযান চালিয়ে বরিশাল নগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি। আটককৃতরা হলো, মুলাদী থানার চিলমারী গ্রামের শাহআলম খান ওরফে আব্দুর রব সরদারের পুত্র সাইফুল ইসলাম বাদশা(৩৩) ও গৌরনী থানার কলাবাড়ীয়া এলাকার মোস্তফা জামান সরদার এর পুত্র মো: সজল সরদার। সূত্র জানায়, গত ২৩ অক্টোবর বরিশাল নগরের বেলতলা থেকে বেল্লাল নামক এক ব্যক্তির বাসার সামনে থেকে দিনে দুপুরে একটি পালছার মোটর সাইকেল চুরি হয়ে যায়। পরে সিসিটিভি ফুটেছের মাধ্যমে চোরকে সনাক্ত করে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন মোটরসাইকেলটির মালিক বেল্লাল হোসেন। মামলাটির দায়িত্ব দেয়া হয় কোতয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন মাহিকে। দীর্ঘ এক মাস চেষ্টার পরে মহিউদ্দিন মাহি চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে এসআই মহিউদ্দিন মাহি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে নগরের নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেল চোর সাইফুল ইসলাম বাদশাকে আটক করা হয়। আটকের পর বাদশা স্বিকার করে মোটরসাইকেলটি গৌরনদীর মোঃ সজল সরদার নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। তিনি (সজল) বর্তমানে বরিশাল নগরে আছেন বলেও জানান বদশা। পরে তার স্বিকাররোক্তি অনুযায়ী নগরেরে জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে সজর সরদারকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, আটককৃত মোটরসাইকেল চোর সাইফুল ইসলাম বাদশার নামে ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনেও মামলা রয়েছে। অপর আসামি মোঃ সজল সরদারের নামে গৌরনদী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD