শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ বেকারিকে জরিমানা

Sharing is caring!

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদনের কারণে দুটি বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি বেকারী ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (১৪ জুন) দুপুরে নগরের পলাশপুর এলাকায় পৃথক দুটি বেকারীতে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রট মো: সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান। এরমধ্যে পলাশপুর ব্রীজ এলাকায় আর্য্য ফুড প্রডাক্টস নামক বেকারীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং হাওলাদার বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাওলাদার বেকারীর ম্যানেজার বশিরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম জানান, উভয় বেকারী নোংরা পরিবেশ, ময়লা ও মাছির উপস্থিতির মধ্য দিয়ে স্বাস্থ্য সম্মত উপায় না মেনে খাদ্য সামগ্রী তৈরি ও প্যাকেটজাত করছিলো। যেটা আইনত দন্ডনীয় অপরাধ। আবার শ্রমিকরা যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরী করছিলো না। এ কারনে জেল-জরিমানার পাশাপাশি উভয় বেকারীকে ভবিষ্যতে যথাযথ নিয়ম মেনে খাদ্য উৎপাদনের ব্যাপারে সতর্ক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD