শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে জেএমবির আঞ্চলিক কমান্ডার আটক

বরিশালে জেএমবির আঞ্চলিক কমান্ডার আটক

Sharing is caring!

বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের (জেএমবি) শরীয়তপুর জেলার আঞ্চলিক কমান্ডার আলী আকবরকে (৩৭) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক আলী আকবর শরীয়তপুর জেলার জাজারিয়া থানার নাওডোবা ইউনিয়নের জয়নুদ্দিন মাদবর গ্রামের জয়জুল হক শনির ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ এর সদরদপ্তর বরিশাল থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, উগ্রপন্থির একজন সক্রিয় সদস্য বিএমপি বিমানবন্দর থানাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া রোডের গজালিয়া এলাকায় অবস্থান করছে। পরে মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে উগ্রপন্থি লিফলেট ও বই উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আকবর স্বীকার করেছেন যে, তিনি জেএমবির শরীয়তপুর জেলার আঞ্চলিক কমান্ডার। ২০১৫ সালের শুরুতে তিনি শীর্ষ জেএমবি নেতা তরিকুল ইসলাম সাকিবের সান্নিধ্যে সংগঠনের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন এবং উগ্রপন্থি কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন এলাকায় গিয়েছেন। তার নিজের এলাকায় জেএমবির আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন জেলা শহরে গোপনে সভা ও উগ্রপন্থি পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি বরিশালে এসেছেন। আলী আকবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার অন্যান্য সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD