বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ট্রলার ডু‌বি: নিহতদের প‌রিবার‌কে সহায়তা, তদন্ত ক‌মি‌টি

ট্রলার ডু‌বি: নিহতদের প‌রিবার‌কে সহায়তা, তদন্ত ক‌মি‌টি

Sharing is caring!

ভোলার মেঘনায় ট্রলার ডু‌বির ঘটনায় ২ সদস্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) দুপুরে জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে গ‌ঠিত এ ক‌মি‌টি‌কে আগামী ৩ কর্ম‌দিব‌সের ম‌ধ্যে প্র‌তি‌বেদন দা‌খি‌লের জন্য বলা হ‌য়ে‌ছে।

ক‌মি‌টি‌তে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মৃধা মো. মোজা‌হিদুল ইসলাম‌কে প্রধান করা হ‌য়েছে। এছাড়া ক‌মি‌টি‌তে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জিস্ট্রেট মোহাম্মদ জা‌হিদুল ইসলাম‌কে সদস্য করা হ‌য়ে‌ছে।

‌বিষয়‌টি নিশ্চিত ক‌রে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সি‌দ্দিক জানান, জেলা প্রশাস‌নেরে পক্ষ থে‌কে নিহত হওয়া প্র‌তি জে‌লের প‌রিবার‌কে ২৫ হাজার টাকা ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। পাশাপা‌শি মৎস্য মন্ত্রণাল‌য়ের পক্ষ থে‌কে প্র‌তি প‌রিবার‌কে আ‌রো ১ লাখ টাকা ক‌রে দেওয়া হ‌বে।

এদিকে রাতে মরদেহ হস্তান্তের পর সকালেই নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

গত রোববার দুপুরে ২৪ জেলে নিয়ে তোফায়েল মাঝির মালিকাধীন আম্মাজান-২ ডুবে যায়। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো ২৪ জন। মঙ্গলবার পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনো নিখোঁজ রয়েছে ৪ জেলে। তবে জীবিত জেলেরা বলছেন একজন নিখোঁজ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD