শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে টাকা না দেয়ায় বাবাকে হত্যা! ছেলে গ্রেফতার

ঝালকাঠিতে টাকা না দেয়ায় বাবাকে হত্যা! ছেলে গ্রেফতার

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় হাত খরচের টাকা না দেওয়ায় দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ছেলে তরিকুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহদি হোসনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৮ নভম্বের (শুক্রবার) রাতে হাত খরচের টাকা না দেওয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবার মাথায় লোহার রড ঢুকিয়ে দেয় তরিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তিনি মারা যান। এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) নিহতের স্ত্রী ফাতিমা ওরফে আল্লাদী বাদী হয়ে ছেলেকে আসামি করে রাজাপুর থানায় মামলা দায়রে করেন।

এরপর সোমবার রাতে উপজলোর বড় কর্বৈতখালি গ্রাম থেকে তরিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD