সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে সাড়ে ১১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩

ঝালকাঠিতে সাড়ে ১১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫শ কেজি নিষিদ্ধ পলিথির উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঝালকাঠির নলছিটি উপজেলার কয়েকটি গুদামে অভিযান চালিয়ে মজুদ করা ১১ হাজার ৫শ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার হয়। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে মো. নুরুজ্জামান (২৭), মো. নাজিম (২৬) ও মো. মাহফুজুর রহমান (৩০) নামে তিনজনকে আটক করা হয়। আটকদের কাছে নিষিদ্ধ পলিথিন রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপর তারা দোষ স্বীকার করলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটক নুরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. নাজিম ও মো. মাহফুজুর রহমানকে ২৫ হাজার টাকা করে জরিমানা ও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD