মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Sharing is caring!

ভোলার মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চার জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, দুপুরে ২৪ জেলে নিয়ে তোফায়েল মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এদের মধ্যে তাৎক্ষণিক ১৯ জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ হন। এরমধ্যে একজনকে উদ্ধার মরদেহ করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

তিনি আরও জানান, চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD