মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
সাগর মোহনায় ইঞ্জিন বিকল হয়ে আটকা ১৪ জেলেসহ ট্রলার

সাগর মোহনায় ইঞ্জিন বিকল হয়ে আটকা ১৪ জেলেসহ ট্রলার

Sharing is caring!

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচরের কাছে ১৭ মাঝি মাল্লা নিয়ে ডুবে গেছে মাছ ধরা একটি ট্রলার। তবে মাঝিরা সবাই উদ্ধার হয়ে নিরাপদে রয়েছেন।

অন্যদিকে চরফ্যাশনের অপর একটি মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৪ মাঝি-মাল্লাসহ ট্রলারটি হাতিয়ার সাগর মোহনায় চরে আটকা রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান হাওলাদার জানান, তার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝির ট্রলার ১৭ মাঝি মাল্লা নিয়ে শুক্রবার রাতে ঢালচরের সাগর মোহনায় রাক্ষুসিয়া এলাকায় ডুবে যায়। পরে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হয় মাঝি-মাল্লারা।

এছাড়া চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলাল মাঝির ট্রলার হাতিয়ার সাগর মোহনায় মাছ ধরতে যায়। ওই ট্রলারের দুলাল মাঝি জানান, তারা তিন দিন আগে মাছ ধরতে যান। কিন্তু হঠাৎ করে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগর মোহনার ঠেঙ্গার চর এলাকায় আটকে আছে।

ওই ট্রলারের জেলেরা হলো- মো. ছাদেক, মনির, রোকমান, বেলায়েত হোসেন, মশু মাঝি, শাহে আলম, আবদুর রশিদ, ওবায়দুল্লা, সোহেল, আবদুল মন্নান মৃধা, সানাউল্লা মাঝি, দিন মোহাম্মদ, দুলাল মাঝি, হাবিবুল্লাহ। তাদের উদ্ধারে কোস্টগার্ডের সাহায্য কামনা করেছেন তারা।

এ ব্যাপারে শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির জানান, এ ব্যাপারটি তিনি অবগত নন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD