বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঘূর্ণিঝড় বুলবুল-পটুয়াখালীতে প্রস্তুত ৪০৩ সাইক্লোন শেল্টার, ছুটি বাতিল

ঘূর্ণিঝড় বুলবুল-পটুয়াখালীতে প্রস্তুত ৪০৩ সাইক্লোন শেল্টার, ছুটি বাতিল

Sharing is caring!

পটুয়াখালী: প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় পটুয়াখালীতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বাতিল করা হয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য দপ্তরের ছুটিও।

শুক্রবার (০৮ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ডিসি মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

জরুরি মূহূর্তে জেলা প্রশাসনকে সহায়তা করবে নৌ ও সেনাবাহিনী। প্রস্তুত রয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, কমিউনিটি ভলান্টিয়ার, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), স্কাউট ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। সব পদক্ষেপে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কাজ পরিচালনার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ডিসি মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলায় মোট ৪০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বিক বিষয় মনিটরিং করতে ডিসি কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০৪৪১৬২৩৯৪ এবং মোবাইল নম্বর- ০১৩১৭৩৬৫১১৩।

এদিকে, দুর্যোগে মানবিক সহায়তার জন্য ১০০ মেট্রিক টন চাল, ২ লাখ ৭৫ হাজার টাকা, ১৬৬ বান্ডিল টিন এবং ৩ হাজা ৫০০টি কম্বল মজুদ রাখা হয়েছে।

সভায় উপস্থিত পটুয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আব্দুল মোনায়েম সাদ বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলা একটি কন্ট্রোল রুম গঠন করতে বলা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি ক্যাপ্টেন শিবলী বলেন, সরকারের সবশেষে রিসোর্স হিসেবে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, দুর্যোগের আগাম প্রচার-প্রচারণায় এবং ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

ডিসি মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপ্টেন শিবলী, কোস্ট গার্ডের সাব লেফটেন্যান্ট মুমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি, প্রেসক্লাবের আহ্বায়ক স্বপন ব্যানার্জীসহ বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD