বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে জীবনানন্দ দাশ স্মরণে সেমিনার

বরিশালে জীবনানন্দ দাশ স্মরণে সেমিনার

Sharing is caring!

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে বরিশালে ‘জীবনানন্দ দাশের দেশ-চিন্তা ও ভাষা ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কবির ৬৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিএম কলেজের শিক্ষক মিলনায়তন ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিএম কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কল্পনা রানী নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো. আল আমিন সরোয়ার।

প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক। আলোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সোমনাথ মন্ডল, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক অলকা রানী সরকার।

এছাড়া আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জীবনানন্দ দাশের জীবন ও কর্ম সম্পকে তথ্যচিত্র প্রদর্শন করেন ইংরেজি বিভাগের প্রভাষক সংগীতা সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD