মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ

Sharing is caring!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পরেশ সাগর মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ কর্মী শান্তকে কুপিয়ে জখম করে বহিরাগতরা। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে শান্তর অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে আসছিল।

যার পরিপ্রেক্ষিতে সন্ধ্যার দিকে শান্তর অনুসারীরা ক্যাম্পাস সংলগ্ন পরেশ সাগর মাঠে গেলে বহিরাগত অপর গ্রুপের সঙ্গে পুনরায় মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে আলেকান্দা ফাঁড়ি এবং কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

একপর্যায়ে তারা শিক্ষার্থী এবং বহিরাগতদের ওপর লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুর ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলিটেকনিক শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ঝামেলা হয়েছে। তবে কী নিয়ে ঝামেলা হয়েছে কিংবা বহিরাগতরা কারা ছিল, সেই বিষয়টি এখনো জানা যায়নি। এই ঘটনায় আপাতত একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD