শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ফেনসিডিলসহ মাদককারবারি আটক

বরিশালে ফেনসিডিলসহ মাদককারবারি আটক

Sharing is caring!

বরিশালে ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (২৩) নামে এক মাদককারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

আটক তরিকুল যশোর জেলার শার্শা থানার পাঁচ কাইবার গাজীর কাইবা এলাকার ছাবেদ আলীর ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব থেকে পাঠানোর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন মধ্যরাস্তা এলাকায় বরিশাল-খুলনা মহাসড় চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় তরিকুল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল পাওয়ায় তাকে আটক এবং মাদক পরিবহনে গাড়িটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ফেনসিডিলগুলো নিয়ে যশোর থেকে বরিশাল নগরে নিয়ে আসছিল।

জিজ্ঞাসাবাদে তরিকুল জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসির ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD