মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বরিশালে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Sharing is caring!

বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামে রাজু মজুমদার নামে এক জেএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজু ওই গ্রামের ভ্যানচালক জালাল মজুমদারের ছেলে। সে উপজেলার এবিআর মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

জালাল মজুমদার জানান, প্রায় দেড় বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকেই রাজু প্রায় সময় অন্য মনস্ক থাকতো। শনিবার (২ নভেম্বর) জেএসসি পরীক্ষা দিয়ে সে বাড়িতেই ছিল। রোববার (৩ নভেম্বর) পরীক্ষা না থাকায় সারাদিন সে ঘরেই সময় কাটায়। রাতে কাউকে কিছু না বলে সে ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে পার্শ্ববর্তী ঘরের মালিক শামীম হোসেন ঢাকা থেকে এসে তার ঘরে ঢুকে রাজুর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, শামীমদের ঘরে কেউ না থাকায় রাতে রাজু টিন খুলে ভেতরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে রাজুর বাবা জালাল এবং স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় দুপুরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD